Header Ads

শৈশবের যাদুর কাঠি

 একটি নিরিবিলি বিকেলে, রনি মাঠের এক কোণে বসে, মাথায় হাত রেখে আকাশের দিকে তাকিয়ে আছে। চারপাশে ধীরে ধীরে সন্ধ্যা নামছে, পাখিরা গাছে ফিরে যাচ্ছে। তার মনে হঠাৎ করেই শৈশবের সেই দুরন্ত দিনগুলো ভেসে উঠল। সেই দিনগুলো যখন সকালবেলা ঘুম থেকে উঠে সারা দিন খেলায় মেতে থাকত, নাহ ছিল কোন চিন্তা, নাহ ছিল কোনো দায়িত্ব।


রনি মনে মনে বলে, "ইশ! যদি যাদুর কাঠি থাকত, সবকিছু ফেলে আবার সেই ছোটবেলায় ফিরে যেতাম!" সে মনে মনে শৈশবের বন্ধুদের কথা ভাবে, তাদের সঙ্গে মাটি, পুকুর, আর সেই পুরনো পুতুল খেলার স্মৃতি।


আজ সব বড় হয়ে গেছে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে এসেছে দায়িত্ব, কাজ, আর হিসাব-নিকাশ। কিন্তু শৈশবের সেই সরল দিনগুলো, সেই হাসির মুহূর্তগুলো কি আর ফিরে আসবে?


রনি দীর্ঘশ্বাস ফেলে, মনে মনে ভাবে, "শৈশবের সেই দিনগুলো যেন সবসময় আমার হৃদয়ের কোনো এক কোণায় বাস করে। যতোই বড় হই না কেন, সেই সোনালী স্মৃতি আমায় সবসময় হাসতে শেখাবে।"








সমাপত

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.